ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • দেখামাত্র গুলির নির্দেশ পেল শ্রীলঙ্কা পুলিশ

    দেখামাত্র গুলির নির্দেশ পেল শ্রীলঙ্কা পুলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চরম অর্থনৈতিক দুরবস্থার মধ্যে শ্রীলঙ্কায় নারকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকার সমর্থক ও বিরোধীদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ৯ জন নিহত ও দুই শতাধিক মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনীর হাতে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। কাউকে সরকারি সম্পদ নষ্ট বা প্রাণঘাতী কিছু করতে দেখা গেলেই গুলি করার নতুন নির্দেশ দেওয়া হয়েছে।
    এই নির্দেশনায় সেনাবাহিনীর মতো পুলিশ বাহিনীকেও বিশেষ ক্ষমতা দিয়ে বলা হয়েছে, যে কোনো প্রকার লুটপাট ও সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি দেখলেই গুলি চালাবে পুলিশ। বুধবার এ সংক্রান্ত আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি।
    এর আগে, কাউকে সরকারি সম্পদ নষ্ট বা প্রাণঘাতী কিছু করতে দেখা গেলেই গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিলো লঙ্গান সেনাবাহিনীকে। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র নলিন হেরাথ বলেন, কাউকে সরকারি সম্পত্তি লুটপাট বা মানবজীবনের ক্ষতি করতে দেখলে নিরাপত্তা বাহিনীকে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে।
    এর মধ্যে দেশটির প্রেসিডেন্ট এক টুইট বার্তায় দেশটির বিক্ষুব্ধ নাগরিকদের সরকারি সম্পদের ক্ষতি সাধন না করার অনুরোধ করার পাশাপাশি নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশটিতে সৃষ্ট রাজনৈতিক সংকট সমাধানে সংবিধানের আলোকে কাজ করা হবে। পাশাপাশি অর্থনৈতিক দুরবস্থা নিরসনে কাজ করা হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ