ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • পাপুয়া নিউগিনির উপপ্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত

    পাপুয়া নিউগিনির উপপ্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনির উপ-প্রধানমন্ত্রী স্যাম বাসিল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। বার্তাসংস্থা রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

    এক বিবৃতিতে দেশটির পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর উপপ্রধানমন্ত্রী বাসিলসহ অন্য তিনজন আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা উপ-প্রধানমন্ত্রীকে মৃত ঘোষণা করেন।

    পুলিশ কমিশনার ডেভিড ম্যানিং বলেন, “দুর্ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত দ্বিতীয় গাড়িটি এবং এর চালক সম্পর্কে জানা গেছে।” সময় মতো দুর্ঘটনার তদন্ত সম্পন্ন হবে বলেও আশাবাদী ডেভিড ম্যানিং।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ