ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির প্রতিবাদ

    ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির প্রতিবাদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের জাল সনদের মাধ্যমে বাংলাদেশের ভোটার তালিকাভুক্ত করার প্রতিবাদে বান্দরবানে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ‘সচেতন এলাকাবাসী’ ব্যানারে বুধবার (১১ মে) শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। 

    মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করেন, বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মার্মা এবং ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বহিরাগত রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিকত্ব সনদ প্রদান করে ভোটার তালিকাভুক্ত করেন।

    তারা অভিযোগ করেন, চেয়ারম্যান উক্যনু মার্মা এবং ইউপি সদস্য জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর অনুদানের ঘরও কয়েকজন রোহিঙ্গা নাগরিকদের বরাদ্দ দিয়েছেন। তবে এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো: জসিম উদ্দিন বলেন, অভিযোগগুলো সত্য নয়। উল্টে তারা দাবি করেন, কাইচতলী এলাকার কতিপয় ব্যক্তি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।  
    সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা জানান, ভোটার তালিকায় রোহিঙ্গা নাগরিকদের অন্তর্ভুক্তির বিষয়ে অভিযোগ পাওয়ার পরপরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিও কাজ শুরু করেছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

    তবে বান্দরবান সদর উপজেলা নির্বাচন অফিসার পরান্টু চাকমা জানান, অভিযোগের প্রেক্ষিতে কয়েকজন কথিত রোহিঙ্গা নাগরিকের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ