ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • তাজমহলের বন্ধ থাকা ২২ দুয়ার খুলছে না!

    তাজমহলের বন্ধ থাকা ২২ দুয়ার খুলছে না!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তাজমহলের বন্ধ থাকা ২২টি দরজা খুলে দেওয়ার জন্য এলাহাবাদ হাইকোর্টে আবেদন করেছিলেন বিজেপি নেতা রজনীশ সিং। তবে তার সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
    এলাহাবাদ হাইকোর্ট বলেছে, এটা আদালতের কোন বিষয় না। 
    ২২টি কক্ষের ভেতরের কী লুকিয়ে আছে সেই কথিত ‘সত্য’ জানতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) যুব শাখার মিডিয়া ইনচার্জ রজনীশ এই আবেদন করেছিলেন।
    ওই ২২ কক্ষের ভেতরে হিন্দু দেব-দেবীর মূর্তি আছে কি না, সে বিষয়ে আর্কিওলজিক্যাল সার্ভে তদন্ত করার দাবিও করেছিলেন বিজেপির এই নেতা। 
    স্ত্রী মমতাজের স্মৃতিরক্ষায় তার সমাধির ওপর তাজমহল নির্মাণ করেছিলে ‘প্রিন্স অব বিল্ডার্স’ খ্যাত মোগল সম্রাট শাহজাহান। ১৬৩২ সালে তাজমহল নির্মাণ শুরু হয়। শ্বেত মর্মর পাথরের সৌধটির কাজ শেষ করতে লেগেছিল ২২ বছর।
    ১৯৮২ সালে ইউনেসকো তাজমহলকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ