ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • নারী আইপিএলে ডাক পেলেন সুপ্তা

    নারী আইপিএলে ডাক পেলেন সুপ্তা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    মেয়েদের আইপিএল হিসেবে পরিচিত ভারতের ‘উইমেন্স টি-টুয়েন্টি চ্যালেঞ্জে’র খেলোয়াড় তালিকায় বাংলাদেশের  সালমা খাতুনের পর এবার ডাক পেলেন শারমিন আক্তার সুপ্তা। 

    আগামী ২৩ থেকে ২৮ মে পর্যন্ত পুনেতে অনুষ্ঠিত হবে এবারের নারীদের আইপিএল বা উইমেন্স টি-২০ চ্যালেঞ্জ। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখান সালমা। যে কারণে দ্বিতীয়বারের মতো আইপিএলে ডাক পেয়েছেন তিনি।

    এরই মধ্যে দু’জনকেই অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। এমন সুযোগ পেয়ে নারী ক্রিকেটে দেশের প্রথম সেঞ্চুরিয়ান শারমিন উচ্ছ্বসিত। মেয়েদের আইপিএলের অভিজ্ঞতা তিনি জাতীয় দলে কাজে লাগাতে চান।

    নিজের অনুভূতি সম্পর্কে শারমিন গণমাধ্যমকে বলেন, ‘সুযোগ পেয়ে আমি খুবই এক্সাইটেড। আমি আমার সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই এটা একটা বড় টুর্নামেন্ট। বিশ্বের সেরা ক্রিকেটাররা এই টুর্নামেন্টে খেলবে। ওখানে আমি অনেক কিছুই শিখতে পারবো।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ