ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • ওয়েস্ট ইন্ডিজে যাবেন না হেরাথ

    ওয়েস্ট ইন্ডিজে যাবেন না হেরাথ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কঠিন সময় পার করছে শ্রীলঙ্কা। সংকটাপন্ন এমন পরিস্থিতিও বাংলাদেশে সিরিজ খেলতে এসেছেন দেশটির ক্রিকেটাররা। টাইগারদের কোচিং স্টাফের সঙ্গে আছেন আরেক লঙ্কান রঙ্গনা হেরাথ। বাংলাদেশের স্পিন পরামর্শক এই সিরিজে থাকলেও আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকছেন না।

    পরিবারের সঙ্গে থাকতে ছুটি চেয়েছেন হেরাথ, তার আবেদন ইতোমধ্যে বিসিবি মঞ্জুর করেছে বলেও নিশ্চিত করেছে বোর্ডের একটি সূত্র। তার অনুপস্থিতিতে উইন্ডিজ সফরে যাচ্ছেন দেশি কোচ সোহেল ইসলাম।

    জিম্বাবুয়ের বিপক্ষে গত বছর ঘরের মাঠে সিরিজের আগে দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল হেরাথকে। পরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়।
    পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী মাসেই ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ দল। ৬ জুন দেশ ছাড়ার কথা রয়েছে তাদের। সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ