ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে বিদ্যালয়ে যাওয়ার পথে প্রাণ গেল শিশুর, আহত মা বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত বরিশালে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বাকেরগঞ্জে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেফতার গৌরনদীতে অ্যাম্বুলেন্স-মাহিন্দ্রার সংঘর্ষে প্রাণ গেল নারীর বরিশালে ১২ বছর পর মাদক মামলায় ২ আসামির যাবজ্জীবন বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: জেলা প্রশাসক  বরিশালে বিশ্ব বসতি দিবসে র‍্যালি  বরিশালে নার্সিং কলেজের সেই চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • রেকর্ড গড়লেন করিম বেনজিমা

    রেকর্ড গড়লেন করিম বেনজিমা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বৃহস্পতিবার দিবাগত রাতে লেভান্তের বিপক্ষে ৬-০ গোলের বড় জয় পায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এতে একটি গোল পেয়েছেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজিমা। এই গোলের মধ্যে দিয়ে বেনজিমা ছুঁয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রাউল গঞ্জালেসের ৩২৩ গোলের রেকর্ড।  

    ৭৪১ ম্যাচে ৩২৩ গোল নিয়ে রিয়ালের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন রাউল। কিন্তু ৬০৩ ম্যাচ খেলে ৩২৩ গোল করে সেই জায়গা দখল করে নিলেন বেনজিমা। তার সামনে এখন আছেন শুধুই ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ এই তারকার গোল সংখ্যা ৪৫০। 

    বেনজিমা ৩২৩ গোলের মধ্যে লা লিগায় করেছেন ২১৯টি, চ্যাম্পিয়নস লিগে ৭৪টি এবং বাকি টুর্নামেন্টগুলোতে করেছেন ৩০টি গোল।
    চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন করিম বেনজিমা। সব প্রতিযোগিতা মিলে ৪৪ ম্যাচে করেছেন ৪৪ গোল। রিয়ালকে ৩৫তম লা লিগা জেতাতে রেখেছেন বড় অবদান। পাশাপাশি লস ব্লাংকোসদের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলতেও রেখেছেন বিরাট ভূমিকা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ