ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • চট্টগ্রাম টেস্টেও বৃষ্টির শঙ্কা

    চট্টগ্রাম টেস্টেও বৃষ্টির শঙ্কা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বৃষ্টিতে ভেসে গেছে বিসিবি একাদশের বিপক্ষে শ্রীলঙ্কার দুই দিনের প্রস্তুতি ম্যাচ। খেলা হয়েছে কেবল ১৮.২ ওভার। ইনডোরে ব্যাটিং, বোলিং অনুশীলন করেই শেষ করুণারত্নে, মেন্ডিসদের প্রস্তুতি।

    চট্টগ্রামেও বৃষ্টি তাদের পিছু ছাড়েনি। বৃহস্পতিবার বিকালে শ্রীলঙ্কা ক্রিকেট দল যখন চট্টগ্রামে পৌঁছায়, তখন কালো মেঘে ঢাকা ছিল শহর। ঝিরিঝিরি বৃষ্টি তাদের স্বাগত জানায়। অবশ্য এক পাশলা বৃষ্টির পর গোধূলির সৌন্দর্যে বিমোহিত হয়েই হোটেল র‌্যাডিসনে চেক ইন করেছেন অতিথিরা।

    এদিকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার চট্টগ্রাম টেস্টে বাগড়া দিতে পারে বেরসিক বৃষ্টি। ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের প্রতিদিনের পূর্বাভাসেই বলা হয়েছে বৃষ্টি হবে। প্রথম তিন দিনই ঝড়ো বৃষ্টির কবলে পড়তে পারে ম্যাচটি। তবে চট্টগ্রামের আউটফিল্ড এবং ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকায় রোদ-বৃষ্টির লুকোচুরির মাঝে খেলা হলেও ফল পাওয়া সম্ভব।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ