ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

    ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরে বিমানবন্দরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটে।

    বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে অবতরণ করার সময় এ দুর্ঘটনা ঘটে। এসময় হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ওই দুই পাইলট। নিহত দুই পাইলট হলেন ক্যাপ্টেন গোপাল কৃষ্ণ পান্ডা এবং ক্যাপ্টেন এপি শ্রীবাস্তব। দুর্ঘটনার সময় হেলিকপ্টারে তারা ব্যতীত আর কেউ ছিল না।

    তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, স্বামী বিবেকানন্দ বিমানবন্দর থেকে টেক অফ করার পর অদূরে ট্যাক্সিওয়ের কাছে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। বিকট শব্দ পেয়ে অনেকেই ছুটে আসেন। উদ্ধারকারী দল দুই পাইলটকে কপ্টার থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন। দুর্ঘটনার তীব্রতায় হেলিকপ্টারটি দুমড়েমুচড়ে যায়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ