ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু নেপালে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ বরিশাল নগরীতে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা! বরিশাল নগরীতে অবৈধ ড্রেজারে বাড়ছে দুর্ঘটনা
  • ৬০ ভাগ ফিট সাকিবকে টেস্টে চান না ডমিঙ্গো

    ৬০ ভাগ ফিট সাকিবকে টেস্টে চান না ডমিঙ্গো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাকিব আল হাসান চট্টগ্রাম টেস্ট খেলতে চান বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তবে হেড কোচ রাসেল ডমিঙ্গো চান না সাকিব চট্টগ্রাম টেস্টে খেলুক। সম্পূর্ণ ফিট না হলে সাকিবকে খেলাতে রাজি নন তিনি। 

    করোনামুক্ত সাকিবের খেলা প্রসঙ্গে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘সাকিবকে দলে পেতে চাইবে যে কেউ। সাকিব অবশ্যই আমাদের জন্য বড় খেলোয়াড়। সে দলের ভারসাম্য নিয়ে আসে। কিন্তু সাকিব এখন ৫০ বা ৬০ ভাগ ফিট। এমন একজন খেলোয়াড়কে টেস্ট ম্যাচ খেলানো কঠিন। পারফরম করার সুযোগ দেওয়ার জন্য একজন খেলোয়াড়কে পুরোপুরি ফিট হতে হবে।

    ডমিঙ্গো বলেন, ‘অনুশীলনের মধ্যে না থেকে হুট করে এসে টেস্ট খেলা আরও কঠিন। এর ওপর সাকিব কোভিড থেকে সেরে উঠেছে মাত্র। আমারও কোভিড হয়েছিল। আমি জানি কতটা খারাপ অভিজ্ঞতা হয় এতে। শরীরও শক্তি পাওয়া যায় না। এটি টি-টোয়েন্টি বা ওয়ানডে ম্যাচ নয়। এখানে পাঁচ দিন প্রায় ৬ ঘণ্টা করে মাঠে থাকতে হয়। এসব বিষয় অবশ্যই বিবেচনায় আনতে হবে।
    তিনি বলেন, ‘সাকিবের ফিটনেস পরীক্ষা করতে হবে। তাকে আগামীকাল আমরা দেখব। দুই তিন-সপ্তাহেরও বেশি সময় হয়ে গেছে ও ব্যাটিং বা বোলিং কিছু করেনি। হঠাৎ করে এসে পাঁচদিনের টেস্ট ম্যাচ খেলা কঠিন এবং পারিপার্শ্বিক অনেক কিছু চিন্তা করতে হবে। আমরা তাকে আগামীকাল পরীক্ষা করে দেখব।’

    উল্লেখ্য, যুক্তরাষ্ট্র থেকে ফিরেই করোনা টেস্টে পজিটিভ ফল আসে সাকিব আল হাসানের। এতে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে তার খেলা অনিশ্চয়তায় পড়ে। তবে বৃহস্পতিবার রাতে করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে তার। যে কারণে সাকিব প্রথম টেস্টে খেলতে পারবেন কি না, এ নিয়েই এখন চলছে আলোচনা। যদিও সাকিব ফিটনেস টেস্ট দিতে ইতোমধ্যে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় তিনি চট্টগ্রামে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ