ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • শরীরচর্চার আগে কী খাবেন?

    শরীরচর্চার আগে কী খাবেন?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুষ্টিবিদদের মতে, শরীরচর্চা করার আগে যে কোনও ভাজাভুজি জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার, মসলাদার খাবার, যে সব খাবারে বেশি পরিমাণে ফাইবার আছে, এমনকি সবজি এবং কার্বোনেটেড ড্রিঙ্কস একেবারেই খাওয়া উচিত নয়। এ সময় হালকা ধরনের খাবার খাওয়া উচিত। যেমন-

    কলা-মধুর স্মুদি: শরীরচর্চার আগে পুষ্টিবিদরা কলা খাওয়ার পরামর্শ দেন। এটি শরীরে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে এবং ইলেকট্রোলাইট হিসেবেও কাজ করে। এ ক্ষেত্রে দই, কলা, মধু একসঙ্গে মিশিয়ে স্মুদি তৈরি করে নিতে পারেন। তার মধ্যে ২টি কাঠবাদামও মেশাতে পারেন।

    বিটের রস: শরীরচর্চার আগে শরীরে যেন পানির ঘাটতি না হয় সে দিকে নজর রাখা দরকার। শরীরচর্চার আগে বিট গাজরের রস খেতে পারেন। একটা বিট গাজরের রস করে নিয়ে তাতে দু’টেবিল চামচ আদার রস, লেবুর রস আর বিট লবণ মিশিয়ে নিন। এতে শরীরে শক্তির জোগানও হবে আর পানির ঘাটতিও হবে না।

    ওট্‌স কলার পরিজে: শরীরচর্চা করতে যাওয়ার আগে ওট্স খেতে পারেন। দুধ হালকা গরম করে তাতে ভিজিয়ে রাখা ওট্স, চিয়া সিডস মিশিয়ে নিন। এ বার একে একে কাঠবাদাম, খেজুর, কলা আর সামান্য পরিমাণে দারচিনির গুঁড়ো মিশিয়ে নিন। খেতে দারুণ সুস্বাদু এই খাবারটি শরীরচর্চা করার আগে খেতেই পারেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ