ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  কাঁঠালিয়ায় ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২ ৮৪ ইভেন্টের সহযোগিতায় সুমন ফিরে পেলেন নিজের পায়ে দাঁড়ানোর সাহস এসএম জাকির হোসেনের শোক  বরিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য মাহমুদ খানের মায়ের ‍ইন্তেকাল ভোলায় প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ভিডিওতে কটূক্তি, থানায় জিডি
  • মানিকগঞ্জে ইয়াবা ব্যবসায়ী মা-ছেলে আটক

    মানিকগঞ্জে ইয়াবা ব্যবসায়ী মা-ছেলে আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মানিকগঞ্জে এক মা ও তার ছেলে মাদকসহ র‌্যাবের হাতে আটক হয়েছে। আটককৃতরা হলেন অর্চনা কর্মকর ( ৫৯ ) ও তার ছেলে লিটন কর্মকর। শনিবার ( ১৪ মে ) মানিকগঞ্জ জেলা শহরের দুধ বাজার স্বর্ণকারপট্টি এলাকা থেকে ১০১ পিস ইয়াবা সহ তাদেরকে গ্রেফতার করা হয়।

    এ বিষয়ে র্যাব-৪ এর কোম্পানি কামান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন জানান, দীর্ঘদিন ধরে শহরে মাদক ব্যবসা করে আসছিল ওই মা ও ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে শহরের দুধবাজার স্বর্নকারপট্টি এলাকায় অভিযান চালিয়ে অমলেশ কর্মকারের বাসা থেকে ১০১ পিস ইয়াবা, মাদক বিক্রির ৩০ হাজার ৬৩০ টাকা, মাদক বিক্রিতে ব্যবহৃত ৩টি মোবাইল সেট ও ১০টি সিমসহ অর্চনা কর্মকার ও লিটন কর্মকারকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ