ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • সাকিব না খেললে আমাদের জন্য সুবিধা হতো

    সাকিব না খেললে আমাদের জন্য সুবিধা হতো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্ন জানিয়েছিলেন, তারা বিশ্বসেরা অলরাউন্ডারের জন্য পরিকল্পনা তৈরি করেই রেখেছেন। তিনি জানিয়েছেন, সাকিব না থাকলে তাদের জন্য সুবিধা হতো।

    আজ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। গতকাল গণমাধ্যমের মুখোমুখি হন লঙ্কান অধিনায়ক। সেখানে সাকিব প্রসঙ্গ থেকেছে অবধারিতভাবেই।

    করুণারত্নের প্রতি প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়, ‘সাকিবতো খেলছে, আপনাদের পরিকল্পনায় কোনো পরিবর্তন আসছে? তার উত্তর— ‘আমরা যখন এখানে এসেছি তখন বাংলাদেশ স্কোয়াডে সাকিব আছে জানতাম। আমরা জানতাম সে খেলবে এবং সেভাবেই প্রস্তুতি নিচ্ছিলাম। যদি সে না খেলতে পারে তাহলে আমাদের জন্য সুবিধা হতো। কিন্তু এই মুহূর্তে আমদের পরিকল্পনায় কোনো পরিবর্তন আসেনি।’

    বাংলাদেশ ঘরের মাঠে সেরা জানিয়ে লঙ্কান অধিনায়ক বলেন, ‘আপনি উইকেট দেখলে বুঝবেন সেটি ফ্ল্যাট উইকেট। হ্যাঁ, তারা (বাংলাদেশ) ঘরের মাঠে দুর্দান্ত একটি দল। কিন্তু আমরা মনে করি আগের তুলোনায় এবার ভালো কিছু করতে পারবো। আমরা দেখতে থাকি কিভাবে এটি হয়।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ