ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • বোলারদের পারফরম্যান্সে খুশি বাংলাদেশ

    বোলারদের পারফরম্যান্সে খুশি বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের জন্য দিনটা স্বস্তিরই হতে পারতো। অ্যাঞ্জেলো ম্যাথিউসের সেঞ্চুরির কারণে হয়নি সেটি।

    তবুও লঙ্কানদের চার উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের তিন স্পিনার। তাতে দিনশেষে খুশি বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।  

    তিনি বলেছেন, ‘টেস্টের প্রথম দিন হিসেবে যেভাবে তারা বল করেছে আমি তাতে খুশি। বিশেষত সাকিব ও তাইজুল, নাঈম হাসান দুই উইকেট নিয়েছে। যেমনটা বলেছি, তাদের পারফরম্যান্সে আমি খুব খুশি। ’ 

    প্রায় দেড় বছর পর টেস্ট খেলতে নেমেছেন স্পিনার নাঈম হাসান। ফিরেই প্রথম ওভারে উইকেট তুলে নেন তিনি, পরে পেয়েছেন আরও এক উইকেট। লম্বা সময় ক্রিকেটের বাইরে থাকায় নাঈমের দরকার ছিল আত্মবিশ্বাস, যেটা প্রথম ওভারে উইকেটেই পেয়েছেন তিনি; মনে করেন হেরাথ।

    তিনি বলেছেন, ‘নাঈম গত ১৮ মাসে খুব বেশি ক্রিকেট খেলেনি। কিন্তু প্র্যাক্টিস করেছে। তার কিছুটা আত্মবিশ্বাস দরকার ছিল, সৌভাগ্যবশত সে প্রথম ওভারেই উইকেট পেয়ে গিয়েছিল। সেখান থেকেই ও আত্মবিশ্বাসটা পেয়েছে। ’

    সাকিবসহ পাঁচ বোলার নিয়ে খেলা প্রসঙ্গে হেরাথ বলেছেন, ‘আমি সবসময় বিশ্বাস করি টেস্টে পাঁচ বোলার নিয়ে খেলতে হবে। কারণ আমাদের ২০ উইকেট নিতে হবে। তাই পাঁচ বোলার নিয়ে খেলা ভালো। এটা সহজ আর একই সঙ্গে অন্যদের বিশ্রাম দেওয়া যায়। ২০ উইকেট নিতে হলে পাঁচ বোলার নিয়ে খেলাই ভালো। ’
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ