ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • দ্বিতীয় স্থান নিশ্চিত করল বার্সেলোনা

    দ্বিতীয় স্থান নিশ্চিত করল বার্সেলোনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বার্সেলোনা আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল আগেই নিশ্চিত করেছিল। এবার গেতাফের সঙ্গে দলটির মাঠে গোলশূন্য ড্র করে লা লিগায় দ্বিতীয় স্থানটাও পাকাপোক্ত হয়েছে। 

    ম্যাচজুড়ে বল দখলের লড়াইয়ে বার্সেলোনা এগিয়ে থাকলেও শট এবং গোলমুখে শট নেওয়ার দিক দিয়ে বার্সেলোনার চেয়ে ঢের এগিয়ে ছিল গেতাফে। বার্সেলোনার ৫ টি শটের বিপরীতে ৯ টি শট নিয়েছে গেতাফে, যার তিনটি ছিল লক্ষ্যে। আর মেমফিস ডিপায়, ফেরান তোরেস, পিয়ের-এমেরিক অবামেয়াংদের দিয়ে গড়া আক্রমণভাগ পুরো ৯০ মিনিটে মাত্র একবার গেতাফের গোলমুখে শট নিতে সক্ষম হয়েছে।

    গত নভেম্বরে জাভি যখন বার্সেলোনার দায়িত্ব নিয়েছিলেন, তখন কাতালান ক্লাবটি লিগ টেবিলের নবম স্থানে ছিল। আর এই ক্লাব কিংবদন্তির হাত ধরে দলটি অসাধারণ প্রত্যাবর্তনে সেখান থেকে দ্বিতীয় স্থান পর্যন্ত উঠে এসেছে।
    বার্সেলোনার সঙ্গে ড্র করে আগামী মৌসুমে লা লিগায় নিজেদের অবস্থান নিশ্চিত করেছে গেতাফে। ঘরের মাঠে সেজন্যই জাভির বার্সেলোনার সামনে এদিন কঠিন প্রতিরোধ গড়ে তুলেছিল তারা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ