ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • শ্রীলঙ্কা সহিংসতায় গ্রেফতার ২৩০, রিমান্ডে ৬৮

    শ্রীলঙ্কা সহিংসতায় গ্রেফতার ২৩০, রিমান্ডে ৬৮
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অর্থনৈতিক সংকট ঘিরে শ্রীলঙ্কায় গত কয়েক দিনের সংঘর্ষের ঘটনায় দেশটির পুলিশ ২৩০ জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে কারফিউ ভঙ্গ, জনগণের ওপর হামলা ও সরকারি-বেসরকারি সম্পত্তি বিনষ্টের অভিযোগ আনা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে খবরে বলা হয়েছে, গ্রেফতারকৃত ৬৮ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে।

    শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র নিহাল থালদুয়া বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে পশ্চিম প্রদেশের ৭১ জন,  দক্ষিণ প্রদেশের ৪৩, কেন্দ্রীয় প্রদেশের ১৭, উত্তর-পশ্চিম প্রদেশের ৩৬, উত্তর-কেন্দ্রীয় প্রদেশের ৪৭, সাবারাগামুয়া প্রদেশের ১৩ ও উভা প্রদেশের দুজন রয়েছেন।

    রোববার পুলিশ বেশকিছু ব্যক্তির ছবি প্রকাশ করে তাদেরকে শনাক্ত ও গ্রেফতার করতে সহযোগিতার আহ্বান জানিয়েছে।

    ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর সবচেয়ে মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়েছে দেশটি। সংকট মোকাবিলায় সরকারের ওপর ক্ষোভ থেকে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সহিংস বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করেন। তার পদত্যাগের আগে দেশজুড়ে মাহিন্দার সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের সহিংস সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে ৯ জন নিহত ও ২২৫ জন আহত হন। গত সপ্তাহজুড়ে দেশটিতে কারফিউ জারি করা হয়। বিক্ষোভ প্রশমনে বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ