ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত  বরিশালবাসীর চিকিৎসাসেবায় একটি গুরুত্বপূর্ণ আস্থার কেন্দ্র জেনারেল হাসপাতাল: বিসিসি প্রশাসক বরিশালে বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল দম্পতি গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত ৫ হাজার টাকা পুঁজি খাটিয়ে স্বপ্নের পথযাত্রা শুরু, এখন তিনি সফল উদ্যোক্তা এবার হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা বারবার প্রকল্পের মেয়াদ বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী পড়াশোনায় বাধা, মানসিক চাপ সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
  • ৬০ বছর বয়সে কলেজছাত্রীর সঙ্গে বিয়ের পিঁড়িতে সাবেক এমপি

    ৬০ বছর বয়সে কলেজছাত্রীর সঙ্গে বিয়ের পিঁড়িতে সাবেক এমপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৬০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসলেন হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম এ মুনিম চৌধুরী বাবু। 


    রোববার (১৫ মে) দুপুরে তিনি অনুষ্ঠানিকভাবে কলেজছাত্রীর সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন। জানা যায়, হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক এম এ মুনিম চৌধুরী বাবু এক ছেলে এক কন্যা সন্তানের জনক। প্রথম স্ত্রী ও দুই বিবাহিত সন্তান যুক্তরাজ্যে বসবাস করে আসছেন। 


    নবীগঞ্জ উপজেলার কুর্শি গ্রামের মৃত আব্দুল ওয়াদুদ চৌধুরীর বড় ছেলে এম এ মুনিম চৌধুরী বাবু ২০১৪ সালে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য থাকাকালীন সময়ে পরিচয় হয় একই উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল মোকামপাড়া গ্রামের কনা মিয়ার মেয়ে তৎকালীন কলেজছাত্রী তানিয়া আক্তারের সঙ্গে। 


    দীর্ঘ কয়েক বছরের পরিচয়ের পর পারিবারিকভাবে বিয়ের আয়োজন করা হয়। রোববার (১৫ মে) বিয়ের দিন নিজ গ্রাম কুর্শি থেকে সাবেক সংসদ সদস্য মুনিম চৌধুরী বাবু বিশাল গাড়ি বহর নিয়ে আউশকান্দির রহমান কমিউনিটি সেন্টারে কনে তানিয়া আক্তারকে আনতে যান। 


    এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আত্মীয়-স্বজন বিয়েতে অংশগ্রহণ করেন। বিয়ের অনুষ্ঠানিকতা শেষে কনে নিয়ে বাড়ি ফেরেন মুনিম চৌধুরী বাবু।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ