ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • বিনা উইকেটে বাংলাদেশের ১০০

    বিনা উইকেটে বাংলাদেশের ১০০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বিতীয় দিন শেষে অবিচ্ছিন্ন থাকা তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়ের জুটিতে আজ সকালটা স্বস্তিতে শুরু হলো বাংলাদেশ। এরইমধ্যে ফিফটি তুলে নিয়েছেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল।

    অন্য প্রান্তে একই লক্ষ্যে ছুটছেন আরেক ওপেনার জয়ও। তাদের ব্যাটে ভর করে বিনা উইকেটে ১০০ ছাড়িয়েছে বাংলাদেশের সংগ্রহ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভার শেষে বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহ ১০৯ রান। তামিম ৬২ রানে এবং জয় ৩৭ রানে ব্যাট করছেন।

    আজ মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। সকালে ব্যাট করতে নামার সময় ফিফটি থেকে ১১ রান দূরে ছিলেন বাংলাদেশের ওপেনার তামিম। তবে ক্যারিয়ারের ৩২তম টেস্ট ফিফটি তুলে নিতে খুব বেশি সময় লাগেনি তার। দিনের পঞ্চম ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন তিনি। ৭৩ বলে ফিফটির দেখা পেয়েছেন এই বাঁহাতি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ