ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • ইংল্যান্ড দলে ইনজুরির হানা

    ইংল্যান্ড দলে ইনজুরির হানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইনজুরির হানায় লণ্ডভণ্ড ইংল্যান্ড দল। ইনজুরিতে ইতোমধ্যে ছিটকে গেছেন জোফরা আর্চার, মার্ক উড ও অলি স্টোন। এবার সেই তালিকায় যুক্ত হলেন পেসার সাকিব মাহমুদ।

    সোমবার (১৬ মে) পিঠের ইনজুরিতে পড়েছেন তিনি। এই ইনজুরির কারণে চলতি মৌসুমে আর খেলা হবে না তার। ২৫ বছর বয়সী এই পেসার কবে নাগাদ পুরোপুরি ফিট হয়ে বোলিংয়ে ফিরতে পারবেন সেটা অনিশ্চিত।

    মাহমুদ চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ক্যারিয়ারের প্রথম দুই টেস্ট খেলেছিলেন। উইকেট নিয়েছিলেন ৬টি।

    সবশেষ গেল মাসে কাউন্টি চ্যাম্পিয়নশিপে তিনি ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলেছিলেন। গেল সপ্তাহের পিঠের নিচের দিকের ব্যাথার কারণে তিনি আর খেলতে পারেননি। এরপর তার পিঠের স্ক্যান করানো হয়। সেখানে দেখা যায় তার কটিদেশীয় মেরুদণ্ডের হাড়ে চিড় ধরেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ