ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু নেপালে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ বরিশাল নগরীতে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা! বরিশাল নগরীতে অবৈধ ড্রেজারে বাড়ছে দুর্ঘটনা
  • জয়ও করলেন ফিফটি

    জয়ও করলেন ফিফটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রীলঙ্কাকে ৪০০ এর নিচে আটকে রাখার পরিকল্পনায় সফল বাংলাদেশ। অতিথিরা আগে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে তুলেছে ৩৯৭ রান। জবাবে তামিম ও জয়ের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্বিতীয়দিন বাংলাদেশের স্কোরবোর্ডে রান বিনা উইকেটে ৭৬। তামিম ৩৫ ও জয় ৩১ রানে অপরাজিত থেকে শুরু করেন তৃতীয় দিন।

    ৪০ ওভার শেষে বিনা উইকেটে ১৪৪ রানে ব্যাট করছে বাংলাদেশ। তামিম ৭৯ ও জয় ব্যাট করছেন ৫৫ রানে। বাংলাদেশ পিছিয়ে আছে ২৫৩ রানে।

    চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন সকালে তামিম ইকবালের অর্ধশতকে দারুণ শুরু করেছে স্বাগতিকরা। আগের দিন ৩৫ রানে অপরাজিত থাকা তামিম এদিন প্রথম পাঁচ ওভারের মধ্যে নিজের অর্ধশতক পূর্ণ করেন। সবমিলিয়ে ৭৩ বলে ৭ চারে অর্ধশতক পূর্ণ করেন তামিম। এটা তামিমের ক্যারিয়ারের ৩২ তম অর্ধশতক। ফিফটিতে টেস্ট ক্যারিয়ারে ৪৯০০ রান পূর্ণ করেছেন। পাঁচ হাজারি ক্লাবে প্রবেশ করতে অপেক্ষা আর ১০০ রানের।

    এর আগে টেস্টে শতরান এসেছিল সেই  ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে। একই প্রতিপক্ষের বিপক্ষে গল টেস্টে সৌম্য সরকারকে নিয়ে ১১৮ রানের জুটি গড়েছিলেন তামিম।  কলম্বোতে বাংলাদেশের শততম টেস্টেও তামিম-সৌম্য জুটিতে এসেছিল ৯৫ রান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ