ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • সাংবাদিক সাইয়্যেদ কাজলের বোনের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

    সাংবাদিক সাইয়্যেদ কাজলের বোনের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্য সাইয়্যেদ কাজলের সেজো বোন রেহেনা বেগম ইন্তেকাল করেছেন । (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) । সোমবার (১৬ মে) রাত ৮টা ২০ মিনিটে মোংলায় তার ছেলের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন সাইয়্যেদ কাজল।

    তিনি জানান, আজ মঙ্গলবার সকাল ১০ টায় তার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার বাউকাঠি ইউনিয়নে পাঁঞ্জিপুঁথি পাড়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

    মৃত্যুকালে তিনি দুইভাই, এক বোন এবং এক ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। 

    গত ফেব্রুয়ারি মাসে তার স্বামী ইন্তেকাল করেন। এরপরই মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলেন রেহেনা বেগম। 

    বরিশাল প্রেসক্লাবের শোক
     

    সাইয়্যেদ কাজলের বোনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বরিশাল প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ সকল সদস্যবৃন্দ মরুহমার রুহেমর মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। 


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ