ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • শ্রেণিকক্ষে কোচিং বাণিজ্য করছে শিক্ষকরা

    শ্রেণিকক্ষে কোচিং বাণিজ্য করছে শিক্ষকরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফরিদপুরের নগরকান্দায় নিদিষ্ট সময়ের আগে স্কুল ছুটি দিয়ে শ্রেণিকক্ষেই কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছে শিক্ষকরা। এমন চিত্র দেখা গেছে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের ১৯ নং শাকরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

    বুধবার বিকাল ৩.১৩ মিনিটে বিদ্যালয়ে প্রবেশ করে দেখা যায়, নিদিষ্ট সময়ের পূর্বেই বিদ্যালয় ছুটি দিয়ে মাত্র ২ জন শিক্ষক বাদে সবাই চলে গেছে। এসময় শ্রেণিকক্ষেই কোচিং চালিয়ে যাচ্ছেন ওই বিদ্যালয়ের এক শিক্ষক। ওই শিক্ষকের নাম সুজন কুমার রাহা।

    নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক জানান, শিক্ষকদের কাছে আমরা একধরনের জিম্মি হয়ে পড়েছি। পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য বাধ্য হয়েই আলাদা প্রাইভেট দিতে হচ্ছে।

    ছুটি পেয়ে বাড়ি ফিরে যাওয়া শিক্ষার্থীরা জানান, কোচিংয়ের শিক্ষার্থীদের রেখে মাহবুব স্যার আমাদের বাড়ি চলে যেতে বলেছে। এ ব্যাপারে শিক্ষক কাজী মাহবুবুর রহমান বলেন, আবহাওয়া প্রচন্ড গরম তাই বাচ্চারা যার যার মতন চলে গেছে।

    শ্রেণিকক্ষে কোচিং চালানো শিক্ষক সুজন কুমার রাহা বলেন, আমার ভুল হয়ে গেছে, এরপর থেকে আর শ্রেণি কক্ষে প্রাইভেট পড়াবো না।

    উপজেলা সহকারী শিক্ষা অফিসার আইরিন খানম জানান, নির্দিষ্ট সময়ের পূর্বে বিদ্যালয় ছুটি দেয়া অন্যায়। আর শ্রেণিকক্ষে কোনোভাবেই কোচিং করানো যাবে না। আমি এ ব্যাপারে খোঁজ নিয়ে দেখছি।

    উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী রাশেদ মামুন বলেন, শ্রেণিকক্ষে কোচিং নিষিদ্ধ, আমি অভিযুক্তদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবো।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ