ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • জাতীয় দল থেকে অবসর নিলেন অবামেয়াং

    জাতীয় দল থেকে অবসর নিলেন অবামেয়াং
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফ্রিকান নেশন্স কাপের সবশেষ আসরেও গ্যাবনের হয়ে খেলেছিলেন বার্সেলোনা তারকা পিয়েরে এমেরিক অবামেয়াং। তবে এবার আর দেশটি পাচ্ছে না তাকে।

    হঠাৎ করেই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি। বুধবার (১৮ মে) এক চিঠিতে অবসরের বিষয়টি গ্যাবন ফুটবল ফেডারেশকে জানান ৩২ বয়সী এই ফরোয়ার্ড।
    চিঠিতে তিনি বলেন, ‘গর্বের সঙ্গে দেশকে ১৩ বছর প্রতিনিধিত্ব করার পর আমি আমার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষের ঘোষণা দিচ্ছি। আমি গ্যাবনের মানুষ এবং যারা আমাকে ভালো ও খারাপ সময়ে সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। 

    গ্যাবনের হয়ে খেলার স্মৃতিগুলো হৃদয়ে ধারণ করে রাখার কথা জানিয়ে অবামেয়াং আরও বলেন, ‘যেদিন আমার অভিষেক হয়েছিল... বা যেদিন আমি আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলাম, এমন অনেক দারুণ স্মৃতি আমার হৃদয়ে থাকবে। 

    অবামেয়াংয়ের জন্ম হয় ফ্রান্সে। দেশটির অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছিলেন তিনি। এরপর নিজের বাবার সূত্র ধরে গ্যাবনের হয়ে খেলার সিদ্ধান্ত নেন এই বার্সা ফরোয়ার্ড। দেশটির হয়ে ২০১৫ সালে ‘আফ্রিকান ফুটবল অব দা ইয়ার’ খেতাব জিতেন অবামেয়াং।  

    গ্যাবনের হয়ে এ পর্যন্ত ৭২টি ম্যাচ খেলেন অবামেয়াং। ৩০টি গোল করে দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ