ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • এ বছর এশিয়া কাপ ও বিশ্বকাপ জিততে চাই : কোহলি

    এ বছর এশিয়া কাপ ও বিশ্বকাপ জিততে চাই : কোহলি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজনৈতিক-অর্থনৈতিক সংকটের মাঝে থাকা শ্রীলঙ্কার মাটিতে আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা আছে। পরের মাস থেকেই অস্ট্রেলিয়ার মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এই দুটি ইভেন্টের শিরোপা জয়ের লক্ষ্য স্থির করেছেন দীর্ঘ রানখরায় ভূগতে থাকা বিরাট কোহলি। পাশাপাশি তিনি বলেছেন, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে নিজেকে নতুন করে প্রমাণের কিছু নেই।

    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ওয়েব সাইটে দেওয়া সাক্ষাতকারে কোহলি বলেছেন, 'অনেক আশীর্বাদ পেয়েছি গত কয়েক বছরে। মানুষের ভালবাসা, অভিনন্দন পেয়েছি। আগে কখনও এই দিকটা ভেবে দেখিনি। কারণ তখন নিজের খেলা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। চলতি বছর এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে চাই। এটাই আমার অনুপ্রেরণা। তার জন্য ভারসাম্য রেখে এগিয়ে যেতে হবে। বিশ্রাম নিতে হবে। নিজেকে তরতাজা রাখতে হবে। এক বার মানসিক ভাবে ঠিকঠাক জায়গায় চলে গেলে আর পিছন ফিরে তাকাতে হবে না। 

    আড়াই বছর ধরে কোহলির ব্যাটে কোনো সেঞ্চুরি নেই। চলতি আইপিএলেও ফ্লপ। এই পরিস্থিতি থেকে শিক্ষা নিচ্ছেন বলে জানালেন কোহলি, 'বর্তমান পরিস্থিতি আমি সহজেই বুঝতে পারছি এবং এখান থেকে শিক্ষা নিচ্ছি। আমার কাছে পুরো ব্যাপারটাই একটা প্রক্রিয়া। যতক্ষণ জানি যে ঠিক কাজ করছি, ততক্ষণ সেটাই করে যাব। জানি আমার জীবনে এখন উত্থান-পতনের সময় চলছে। এই সময়টা পেরিয়ে গেলে বুঝতে পারব যে কতটা ধারাবাহিক হতে পারি। আমি জানি যে দলের হয়ে অবদান রাখার ক্ষমতা এখনও আমার আছে। এই ইচ্ছেশক্তিটাই আমাকে এগিয়ে নিয়ে যাবে। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ