ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • নরসিংদীতে বিট পুলিশিং ও চ্যালেঞ্জসমূহ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

    নরসিংদীতে বিট পুলিশিং ও চ্যালেঞ্জসমূহ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শুক্রবার নরসিংদী জেলা পুলিশের আয়োজনে নরসিংদী পুলিশ লাইনস্ ড্রিল সেডে বিট পুলিশিং ও সমসাময়িক চ্যালেঞ্জসমূহ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    দুই দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। এসময় পুলিশ সুপার বলেন, পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করে যাচ্ছে বিট পুলিশ। সফলভাবে বিট পুলিশিং করলে সমাজে অনেক অপরাধ কমে আসবে। জনগণের সাথে নিবিড় যোগাযোগ ও সম্পর্ক বাড়াতে হবে। অপরাধের সংঘটন কমাতে প্রো অ্যাকটিভ পুলিশিং এর পাশাপাশি প্রিভেন্টিভ পুলিশিং এর চর্চা বাড়াতে হবে তিনি বলেন। 


    তিনি আরো বলেন নরসিংদী জেলায় বিট পুলিশিং এর মাধ্যমে মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে পুলিশ। মানুষের সেবা ও কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বতোভাবে জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

    কর্মশালায় নরসিংদী জেলার বিট অফিসার ও সহকারী বিট অফিসারগণ অংশগ্রহণ করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ