ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা

    আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি ইতালির বিপক্ষে ফাইনালিসসিমা ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন। 

    আগামী ১ জুন কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোর চ্যাম্পিয়ন ইতালি লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হবে।

    এ ম্যাচটির জন্য প্রাথমিক দলে ৩৫ জনের নাম ঘোষণা করেছিলেন কোচ লিওনেল স্কালোনি। তবে এ প্রাথমিক দল থেকে বাদ দিয়েছেন ৬ জনকে।

    স্বভাবতই দলে থাকছেন লিওনেল মেসি। দলে ফিরেছেন পাওলো দিবালা। মার্কোস সেনেসি এবং ফিয়ানোর্ডকে যুক্ত করা হয়েছে। 

    যে ৬ জন প্রাথমিক দল থেকে চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারেননি তারা হলেন: লিয়ান্দ্রো পারেদেস, লুকাস ওকাম্পাস, এমিলিয়ানো বুয়েন্দিয়া, লুকাস আলারিও, নিকোলাস ডমিঙ্গুয়েজ, লুকাস মার্টিনেজ। 

    ইতালির বিপক্ষে ম্যাচটির জন্য আর্জেন্টিনার ২৯ সদস্যের চূড়ান্ত দল- গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (আটালান্টা), হেরোনিমো রুলি (ভিয়ারিয়াল), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)

    ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল (সেভিয়া), নাহুয়েল মলিনা (উদিনেস), হুয়ান ফয়েথ (ভিলারিয়াল), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), হেরমান পেৎজেলা (রিয়েল বেটিস), মার্কোস সেনেসি (ফেয়েনুর্দ), নিকোলাস অতামেন্ডি (বেনফিকা), লিসান্দ্রো মার্টিনেজ (আয়াক্স), নাহুয়েন পেরেজ (উদিনেস), নিকলাস টালিয়াফিকো (আয়াক্স), মার্কোস আকুনইয়া (সেভিয়া)

    মিডফিল্ডার: গিদো রদ্রিগেজ (রিয়াল বেটিস), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন), রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ)
    এসকিয়েল পালাসিওস (বেয়ার লেভারকুসেন), জিওভানি চেলসো (ভিয়ারিয়াল)

    ফরোয়ার্ড: লিওনেল মেসি (পিএসজি), আলেহান্দ্রো পাপু গোমেজ (সেভিয়া), নিকলাস গঞ্জালেস (ফিওরেন্তিনা), ডি মারিয়া (পিএসজি), আনহেল কোরেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), পাওলো দিবালা (জুভেন্টাস), হোয়াকিন কোরেয়া (ইন্টার), ইউলিয়ান অ্যালভারেজ (ম্যানসিটি), লাওতারো মার্টিনেজ (ইন্টার)


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ