ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • সুনামগঞ্জের সব পর্যটন এলাকায় সতর্কতা জারি

    সুনামগঞ্জের সব পর্যটন এলাকায় সতর্কতা জারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে দিন দিন বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। হাওরের চারদিকে পানি বেড়ে যাওয়ায় তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরসহ সব পর্যটন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

    শুক্রবার বিকেলে পর্যটন এলাকায় সতর্কতা জারির বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির।

    তাহিরপুর উপজেলা প্রশাসন জানিয়েছেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তাহিরপুর উপজেলার প্রতিটি নদ-নদী, হাওর পানিতে টইটম্বুর। দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। হাওরের পানিও উত্তাল রয়েছে। চলাচলকারী নৌকাগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব কারণে এই সতর্কতা জারি করা হয়েছে।

    তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির বলেন, হাওরের পানি শান্ত না হওয়া পর্যন্ত ভ্রমণ খুব ঝুঁকিপূর্ণ। তাই এ সতর্কতা জারি করা হয়েছে। শুধু তাই নয় ভালো আবহাওয়ার ক্ষেত্রেও নদী ও হাওরে ভ্রমণের সময় প্রত্যেক পর্যটককে সতর্কতা অবলম্বন করতে হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ