ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • ঈশ্বরদীতে আখের সাথে ধান চাষ

    ঈশ্বরদীতে আখের সাথে ধান চাষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈশ্বরদীর বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা দেশের খাদ্য ঘাটতি মোকাবিলায় আখের সঙ্গে সাথি ফসল হিসেবে বোরো ধান চাষের পদ্ধতি উদ্ভাবন করেছেন। এতে অতিরিক্ত ফসল ফলিয়ে দরিদ্র চাষিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

    ফলে আখচাষিরা সাথি ফসল চাষ করে অন্তর্বর্তীকালীন অতিরিক্ত আয়সহ চিনি, গুড় ও অন্যান্য খাদ্য ঘাটতি পূরণে অবদান রাখতে পারবেন।

    শুক্রবার দুপুরে পাবনার ঈশ্বরদীতে ‘আখের সাথে সাথি ফসল হিসেবে বোরো ধান চাষ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

    সেমিনারে ৪০ জন কৃষক উপস্থিত ছিলেন; যারা দেশে প্রথমবারের মতো আখের সাথি ফসল হিসেবে বোরো ধান চাষ প্লটসমূহ ঘুরে দেখেন এবং চাষাবাদে আগ্রহী হন।

    বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এক আলোচনা সভার আয়োজন করে। এই সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাস।

    বিএসআরআইয়ের মহাপরিচালক ড. আমজাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) আশরাফ আলী, ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মহিউদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তৌফিকুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উদ্ভাবক ড. আনিসুর রহমান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ