ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • ঢাকা টেস্টে তিন পেসারও খেলতে পারে: মুমিনুল

    ঢাকা টেস্টে তিন পেসারও খেলতে পারে: মুমিনুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ দলকে অনেকবারই দেখা গেছে এক পেসার নিয়ে টেস্ট খেলতে। বিশেষত মিরপুরের মতো স্পিন সহায়ক উইকেটের সুবিধাটা নিতে এমন করা হয়।


    সোমবার থেকে এখানেই শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্ট।
    এই ম্যাচের আগেও তাই প্রশ্নটা এল অধিনায়ক মুমিনুল হকের কাছে। সামনের সারির দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম নেই। বাকিদের প্রতি বিশ্বাস রাখতে পারবে ম্যানেজম্যান্ট? মুমিনুল অবশ্য সংবাদ সম্মেলনে একরকম উড়িয়েই দিলেন এক পেসার খেলার সম্ভাবনা।

    তিনি বলেছেন, ‘আমি জানি না আমি অধিনায়ক হওয়ার পর আপনারা এক পেসার পেয়েছিলেন কি না। মনে হয় না এক পেস বোলার খেলবে। এমনও হতে পারে ৩ জনও খেলতে পারে। ’

    তাসকিন-শরিফুলদের জায়গায় যারা খেলবেন, তাদের প্রতিও আস্থা রাখছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক, ‘আপনি কোনো একটা জিনিস শুরু করলে মাঝেমাঝে এমন বাধাবিপত্তি আসতে পারে। তাসকিন যতদিন খেলেছে খুব ভালো বল করেছে। সঙ্গে শরিফুলও ভালো অবদান রেখেছে টেস্ট দলে। ওদের জায়গায় যারা খেলবে তাদের জন্য এটা বিরাট সুযোগ। ’

    'সেই সঙ্গে আমার জন্যও একটা সুযোগ ওদের দেখে নেওয়ার। টেস্ট অধিনায়ক হিসেবে আমি চাই আমার এক ঝাঁক পেসার থাকুক, স্বাস্থ্যকর প্রতিযোগিতা হোক। তাই এটা আমার জন্যও সুযোগ। ভবিষ্যতে টেস্ট দলের জন্য কী করতে পারবে, কীভাবে উন্নতি করতে পারবে এসব আমিও দেখে নিতে পারব। ’

    চট্টগ্রাম টেস্টে ছিলেন না পেসার এবাদত হোসেন। নিউজিল্যান্ডে জয়ের নায়ক ছিলেন তিনি, দক্ষিণ আফ্রিকার মাটিতেও খুব একটা খারাপ করেননি। তাসকিন-শরিফুল না থাকায় খেলার সম্ভাবনা বেড়েছে তার। এবাদতের ব্যাপারে আশাবাদী মুমিনুলও।

    তিনি বলেছেন, ‘আমি সবসময় আশাবাদী থাকতে পছন্দ করি। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে (এবাদত) অনেক ভালো বল করেছিল। ওই অনুযায়ী হয়তো ভালো করতে পারেনি। লেন্থ পিক করতে পারেনি। বেশিরভাগ সময় আমরা ঢাকায় প্র্যাকটিস করি। আমার কাছে মন হয় এই কন্ডিশন ও জানে। আমার মনে হয় এই টেস্টে ও খুব ভালোভাবে ব্যাক করবে। এবাদতের জন্য এটা ভালো সুযোগ, সঙ্গে আমার জন্যও। ’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ