ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • আবারও আলোচনায় সাকিবের ছুটি, টেস্ট খেলতে ইতিবাচক মোস্তাফিজ

    আবারও আলোচনায় সাকিবের ছুটি, টেস্ট খেলতে ইতিবাচক মোস্তাফিজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিজের বয়স বিবেচনায় ক্যারিয়ারের সামনের দিনের কথা চিন্তা করে বেছে বেছে খেলার ব্যাপারে বেশ কয়েকবারই কথা বলেছেন সাকিব আল হাসান। টেস্ট ক্রিকেট তো বটেই, ওয়ানডে বা টি-টোয়েন্টির ক্ষেত্রেও বিশ্বসেরা এ অলরাউন্ডারের ভাবনা অভিন্ন। ব্যতিক্রম ঘটছে না আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেও।

    গুঞ্জন শোনা যাচ্ছে, ক্যারিবীয়দের বিপক্ষে সাকিব সব সিরিজে খেলবেন না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন তিনি। এরপর টি-টোয়েন্টি নিয়েও কোন সংশয় নেই। তবে সবার শেষে হতে যাওয়া ওয়ানডে সিরিজে হয়তো দলের গুরুত্বপূর্ণ এ সদস্যকে পাবে না বাংলাদেশ।

    আগামী ৬ জুন পূর্ণাঙ্গ সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজে যাবে বাংলাদেশ দল। এই সফরের ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়। তাই এ সিরিজটি থেকে ছুটি চাইতে পারেন সাকিব- এমন কথাই শোনা যাচ্ছে। এ বিষয়ে নিশ্চিত তথ্য জানাননি বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

    তবে সেই সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেননি তিনি। রোববার দুপুরে জালাল বলেছেন, 'এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ছুটি চায়নি। আপাতত সব সিরিজের জন্য ধরেই এগোচ্ছি আমরা। তবে ওয়ানডে সিরিজটি তো সবার শেষে। তখন আবেদন করলে দেখা যাবে। শুনেছি সে সময় ওর পারিবারিক প্রয়োজন থাকতে পারে।'

    একই সফরের টেস্ট দলে থাকছেন না দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। যে কারণে বোলিংয়ের শক্তি বাড়াতে মোস্তাফিজুর রহমানকে টেস্টে ফেরাতে চাইছে বিসিবি। এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন মোস্তাফিজ। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও জানিয়েছেন, ‘মোস্তাফিজ টেস্ট খেলার ব্যাপারে ইতিবাচক আছে।’


    উল্লেখ্য, আগামী ৬ জুন এ সফরের উদ্দেশে বাংলাদেশ দলের ঢাকা ছাড়ার কথা রয়েছে। অ্যান্টিগায় প্রথম টেস্ট হবে ১৬ জুন থেকে। পরে সেইন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৪ জুন থেকে। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ যথাক্রমে ২, ৩ ও ৭ জুলাই। সবশেষে তিন ওয়ানডে হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ