ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • কান্নাভেজা চোখে পিএসজিকে বিদায় বললেন ডি মারিয়া

    কান্নাভেজা চোখে পিএসজিকে বিদায় বললেন ডি মারিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল ডি মারিয়া কান্নাভেজা চোখে পার্ক দি প্রিন্সে পিএসজি সমর্থকদের বিদায় জানালেন। দীর্ঘ সাত মৌসুম যে এই মাঠে, এই সমর্থকদের সঙ্গেই কত হাসি-কান্না ভাগাভাগি করে নিয়েছেন, বিদায় বেলায় তাই আবেগে বাঁধ দিতে পারেননি তিনি। ছলছল করে উঠেছে ডি মারিয়ার চোখ, আবেগের বিচ্ছুরণ ঘটেছে। 

    কয়েক সপ্তাহ ধরেই ডি মারিয়ার পিএসজি ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। শনিবার মেসের বিপক্ষে ম্যাচের আগে পিএসজি আনুষ্ঠানিকভাবে তার বিদায়ের কথা নিশ্চিত করে। ক্লাব সভাপতি নাসের আল খেলাইফি বিদায় বেলায় প্রশংসায় ভাসিয়েছেন ডি মারিয়াকে, 'আমাদের ক্লাবকে সব অবস্থায় প্রতিনিধিত্ব করা নিখুঁত একজন ফুটবলার হিসেবে ডি মারিয়াকে মনে রাখবে সমর্থকরা।'

    পিএসজির হয়ে বিদায়ী ম্যাচে অবশ্য ডি মারিয়ার জন্য আনন্দের উপলক্ষও কম ছিল না। মেসের বিপক্ষে পিএসজির ৫-০ গোলের জয়ে দলের পঞ্চম ও শেষ গোলটি এসেছে তার পা থেকে। আর ম্যাচ শেষে পিএসজির হয়ে সাত মৌসুমে নিজের পঞ্চম লিগ শিরোপা জয়ের আনন্দে ভেসেছেন তিনি।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ