ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • কারাগারের ভিআইপি সেলে হাজী সেলিম

    কারাগারের ভিআইপি সেলে হাজী সেলিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অর্থ আত্মসাতের মামলায় আদালতের নির্দেশে সরকার দলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। ডিভিশন পাওয়ায় তাকে সেখানে ভিআইপি সেলে রাখা হয়েছে।

    কারাগার সূত্র জানায়, আদালত থেকে তাকে বহনকারী প্রিজন ভ্যানটি ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান গেটে ৫টা ৪৫ মিনিটে পৌঁছে। পরে তার স্বাস্থ্য পরীক্ষা শেষে ভিআইপি ডিভিশন দেওয়া হয়।

    এর আগে রোববার (২২ মে) বিকেলে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলাম হাজী সেলিমের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে কারাগারে ডিভিশন দেওয়া ও চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন বিচারক।

    কারা গেটে পৌঁছালে হাজী সেলিমের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে তাকে ডিভিশন দিয়ে ভিআইপি সেলে নিয়ে যাওয়া হয়।

    এর আগে হাজী সেলিম প্রথম শ্রেণির ডিভিশন চেয়ে আদালতে আবেদন করেছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ভিআইপি ডিভিশন দেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে। 

    রোববার বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকা-৭ আসনের আলোচিত এই সংসদ সদস্য আদালতে যান। ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন হাজী সেলিম। 

    বিকেল ৩টা ১৯ মিনিটে বিচারক এজলাসে ওঠেন। এরপর আসামিকে কাঠগড়ায় উঠতে বলেন। ৩টা ২৩ মিনিটে কাঠগড়ায় ওঠেন হাজী সেলিম। এরপর তার আইনজীবী সাইদ আহম্মেদ রাজা জামিন চেয়ে শুনানি করেন। শেষে আদালতের বিচারক শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

    এছাড়া কারাগারে উন্নত চিকিৎসা ও প্রথম শ্রেণির ডিভিশন চেয়েও শুনানি করেন আইনজীবী। অন্যদিকে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল তার জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে কারাবিধি অনুসারে কারাগারে উন্নত চিকিৎসা ও প্রথম শ্রেণির ডিভিশন দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

    বিকেল ৩টা ৩৬ মিনিটে কাঠগড়া থেকে নেমে এজলাসে বসেন হাজী সেলিম। এ সময় হাজী সেলিম অসুস্থ হয়ে পড়েন এবং আদালত চত্বরেই শুয়ে পড়েন।

    বিচারক আদেশে উল্লেখ করেন, যেহেতু আসামি দশ বছরের সশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত, সেহেতু আসামিকে জামিন প্রদান সঙ্গত মনে করি না। ফলে আসামির জামিনের প্রার্থনা নামঞ্জুর করা হলো। সাজা ভোগের নিমিত্তে সাজা পরোয়ানা মূলে আসামিকে কারাগারে প্রেরণ করা হোক।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ