ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • করোনায় বিশ্বে একদিনে ১৩ হাজার মৃত্যু

    করোনায় বিশ্বে একদিনে ১৩ হাজার মৃত্যু
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে আরও ১৩ হাজার ৬৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬২ হাজার ৫০২ জন।

    এর মধ্য দিয়ে বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৫৫ লাখ ৬৫ হাজার ৫৩ জনে, মারা গেছেন মোট ৩৪ লাখ ৩১ হাজার ৭২৮ জন।

    আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এখনও সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। যদিও গত কয়েকদিন ধরে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটছে ভারতে।

    বেশ কিছুদিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। ভারতে এখন পর্যন্ত করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে দুই কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৪০৫ জনের শরীরে। মৃত্যু হয়েছে দুই লাখ ৮৭ হাজার ১৫৬ জনের। আর সুস্থ হয়েছেন দুই কোটি ২৩ লাখ ৪৮ হাজার ৬৮৩ জন।

    তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক কোটি ৫৮ লাখ ১৫ হাজার ১৯১ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৪১ হাজার ৮৬৪ জনের। আর সুস্থ হয়েছেন এক কোটি ৪৩ লাখ ৩০ হাজার ১১৮ জন।

    তালিকার পরবর্তী অবস্থানে থাকা দেশগুলো হলো- চতুর্থ ফ্রান্স, পঞ্চম তুরস্ক, ষষ্ঠ রাশিয়া, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম ইতালি, নবম জার্মানি এবং দশম স্পেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ