ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • সকালে থাকলে তো হার্ট অ্যাটাকই করে ফেলতাম: পাপন

    সকালে থাকলে তো হার্ট অ্যাটাকই করে ফেলতাম: পাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মিরপুর টেস্টে প্রথম দিনের খেলা শেষে চালকের আসনে রয়েছে বাংলাদেশ দল। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৭৭ রান। সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। মুশফিক ১১৫ ও লিটন ১৩৫ রানে অপরাজিত রয়েছেন। তবে দিনের শুরুটা ছিলো ঠিক এর বিপরীত।

    কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দোর শুরুর তোপে দিনের পৌনে এক ঘণ্টার মধ্যেই প্রথম পাঁচ ব্যাটারকে হারিয়ে ফেলে বাংলাদেশ। একে একে সাজঘরে ফিরে যান মাহমুদুল হাসান জয় (০), তামিম ইকবাল (০), মুমিনুল হক (৯), নাজমুল হোসেন শান্ত (৮) ও সাকিব আল হাসান (০)।

    মাঠে যখন এমন করুণ অবস্থা বাংলাদেশ দলের, তখন আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্ক্লেকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। যে কারণে সামনে থেকে এমন ভয়াবহ বিপর্যয় দেখতে হয়নি বিসিবি সভাপতিকে।

    যদি এটি দেখতে হতো, তাহলে হার্ট অ্যাটাক করে ফেলতেন বলে জানালেন পাপন। দিনের খেলা শেষে আইসিসি চেয়ারম্যানকে নিয়ে করা সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ওই সময় থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেতো (হাসি)। আল্লাহ্‌র রহমত আমি ছিলাম না। আমরা তখন প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলাম।’

    সকালের ওই সময়টায় পাপনের কাছে খেলার ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু উত্তর দেওয়ার সাহস পাননি বিসিবি সভাপতি। এ কথা জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে জিজ্ঞেস করেছিলেন, এই খেলার কী অবস্থা? আমি তখন বলেছি, আপা, সাহস নাই দেখার। আমি মাঠে না যাওয়া পর্যন্ত খুলছি না।’

    তিনি আরও যোগ করেন, ‘তো মাঠে এসে এখানে ঢোকার সময় লিফটে উঠে দেখলাম এই অবস্থা। এটা তো বড় ধরনের একটা শক! তো যাই হোক, যেভাবে মুশফিক ও লিটন ব্যাট করছে এটি বিশেষ কৃতিত্বের দাবিদার। এটি অবিশ্বাস্য। আমি নিশ্চিত সবাই এ জুটিতে হাঁফ ছেড়ে বেঁচেছে। এমন চাপে ব্যাটিং করাটা সহজ ছিল না। ওরা অসাধারণ খেলেছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ