ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • সাংবাদিক সোহেল সানির মাকে দেখতে বানারীপাড়ায় নৌ-প্রতিমন্ত্রী

    সাংবাদিক সোহেল সানির মাকে দেখতে বানারীপাড়ায় নৌ-প্রতিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়ায় সাংবাদিক সোহেল সানির মা বেগম আছিয়া মালেককে দেখতে গেলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সোমবার (২৩ মে) সকালে পৌর শহরের ২ নং ওয়ার্ডে সাংবাদিক সোহেল সানির বাড়িতে গিয়ে তার মায়ের শারীরীক অবস্থার খোঁজ খবর নেন। 

    এসময় বেগম আছিয়া মালেক তার ছেলে সোহেল সানির সুচিকিৎসার ব্যবস্থা করা ও ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়ায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনিঃশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

    বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ এবং বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার এসময় নৌ প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন।

    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম প্রমূখ। 


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ