ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • দ্বিতীয় বলেই নাইটওয়্যাচম্যান আউট করলেন এবাদত

    দ্বিতীয় বলেই নাইটওয়্যাচম্যান আউট করলেন এবাদত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বিতীয় দিনের শেষটা বেশ ভালোই করেছিল শ্রীলঙ্কা। মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে লঙ্কানদের সংগ্রহ ছিল ২ উইকেট ১৪৩ রান। তবে তৃতীয় দিনের শুরুতে দ্বিতীয় বলেই লঙ্কান নাইটওয়্যাচম্যান কাসুন রাজিথাকে আউট করে বাংলাদেশকে স্বস্তি এনে দিয়েছেন এবাদত হোসেন।

    আগেরদিন ২ উইকেটে ১৪৩ রান নিয়ে দিনে খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। দিনের একেবারে শেষ ভাগে নাইটওয়াচম্যান হিসেবে উইকেটে পাঠানো হয় রাজিথাকে। গতকাল বিকেলে সেই দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করে নিজে উইকেট ধরে রাখেন এই পেসার।

    তবে আজ সকালে আর পারলেন রাজিথা। আজ দিনের প্রথম বলে এক রান নিয়ে রাজিথাকে স্ট্রাইক প্রান্তে পাঠান করুনারাত্নে। ঠিক পরের বলেই ভুল লাইনে খেলে বোল্ড হয়ে যান শূন্য রান করা রাজিথা।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ১৪৪ রান। প্রতহম ইনিংসে এখন তারা পিছিয়ে ২২১ রানে। ৭১ রান নিয়ে ক্রিজে আছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে, তার সঙ্গে যোগ দিয়েছেন নতুন ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউজ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ