ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • গ্যালারিতে তারা মজেছেন লুডুতে

    গ্যালারিতে তারা মজেছেন লুডুতে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘড়ির কাঁটায় তখন সময় দুপুর ১২টা। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আকাশ মেঘলারূপ ধারণ করেছে। যে কোনো মুহূর্তেই শুরু হতে পারে আকাশের কান্না। ঠিক তাই হলো। শুরুতেও মৃদু হলেও এখন রূপ নিয়েছে ঝুম বৃষ্টিতে। থামার কোনো নামগন্ধ নেই । 

    বৃষ্টির বাধায় ঢাকা টেস্টের তৃতীয় দিনের সোয়া এক ঘণ্টার খেলা ইতোমধ্যে নেই হয়ে গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঝরছে বৃষ্টি, কখন থামবে ঠিক ঠিকানা নেই। ভাগ্যিস, মধ্যাহ্ন বিরতির ঠিক আগ মুহূর্তে বৃষ্টি আসায় ৪০ মিনিট লাভ হয়েছে। নইলে এই সময়টাও চলে যেতো বৃষ্টির পেটে। 

    ঢাকা টেস্টের শুরুর দিন থেকেই শের-ই-বাংলার গ্যালারি মাতিয়ে রেখেছিলেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তাদের ফ্রি-তে খেলা দেখার সুযোগ করে দিয়েছে বিসিবি। আজও তার ব্যতিক্রম ঘটেনি। নর্দার্ন-সাউদার্ন গ্যালারির (শেডের নীচে) অধিকাংশ আসন ছিল পূর্ণ। এ ছাড়াও আছেন গাঁটের পয়সা খরচ করা দর্শকও।

    বৃষ্টি হলেও তারা গ্যালারি ছেড়ে পালাননি। যে যার মতো মেতেছেন আড্ডা আর খুনসুটিতে। নর্দার্ন গ্যালারির দিকে যেতেই চোখ আটকে যায় একটি স্থানে। চারজন গোল হয়ে বসে তাকিয়ে আছেন একদিকে। তাদের পাশে থাকা একজনকে ডেকে জিজ্ঞাস করতেই জানালেন লুডু খেলছেন তারা। তাদের ইশারা দিলেও স্মার্টফোনে লুডুর ঘর ছেড়ে আসেননি! 

    গ্যালারির প্রাণ এই দর্শকরা। ঘরের মাঠে খেলার অন্যতম সুবিধা এটি। শুরু থেকেই মজার মজার স্লোগানে তারা মাতিয়ে রেখেছিলেন। তাদের স্লোগানে আরও উদ্বুদ্ধ হন ক্রিকেটাররা। যেমন একটি ছিল সাকিব আল হাসানকে নিয়ে। ‘শিরায় শিরায় রক্ত, আমরা সাকিব ভাইয়ের ভক্ত’- এ রকম আরও কত কী। 

    সাকিব ভাই, তামিম ভাই ডাক শোনা যায় হরহামেশাই। খেলার মাঠে থাকায় তাদের আর সাড়া দেওয়া হয় না। তবে নিরাশ করেননি নুরুল হাসান সোহান। গ্যালারির পাশ দিয়ে মাঝে তাকে দেখা যায় ইনডোরের দিকে যেতে। এ সময় সোহান ভাই, সোহান ভাই চিৎকারে গর্জে ওঠে গ্যালারি। তিনি হাত নেড়ে অভিবাদন জানাতেও ভুল করেনি!


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ