ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • ব্যালন ডি’অর দেয়া হবে ১৭ অক্টোবর

    ব্যালন ডি’অর দেয়া হবে ১৭ অক্টোবর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ১৭ অক্টোবর দেয়া হবে ২০২২ সালের বর্ষসেরা ফুটবলারের ব্যালন ডি’অর পুরস্কার। আয়োজক ফ্রান্স ফুটবল ম্যাগাজিন মঙ্গলবার বিষয়টি জানিয়েছে। গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত এক মৌসুমে ফুটবলারদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এই পুরস্কার দেয়া হবে।

    ফ্রান্স ফুটবলের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ১২ আগস্ট প্রকাশ করা হবে মৌসুমের মনোনীত সেরা পারফরমারদের নাম। পরবর্তীতে বিভিন্ন দেশের ক্রীড়া সাংবাদিকদের ভোটে একজনকে বিজয়ী ঘোষণা করা হবে। আগামী ১৭ অক্টোবর প্যারিসের থিয়েটার ডু শ্যাটেলেটে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অর তুলে দেয়ার অনুষ্ঠানটি।

    ২০২১ সালে পোলিশ তারকা রবার্ট লেভানদোভস্কি ও চেলসির জর্জিনহোকে পিছনে ফেলে রেকর্ড সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জয় করেছিলেন লিওনেল মেসি।

    গত বছর ১৯ নভেম্বর দেয়া হয়েছিল ব্যালন ডি’অর পুরস্কার। কিন্তু এবার ২১ নভেম্বর থেকে মাসব্যাপী বিশ্বকাপ ফুটবলের আসর থাকায় আয়োজনটি এগিয়ে নিয়ে আসা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্স


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ