ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • সেনেগালের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১১ নবজাতকের মৃত্যু

    সেনেগালের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১১ নবজাতকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফ্রিকার দেশ সেনেগালের তিভাউন শহরে একটি সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত হয়েছে ১১ নবজাতক। বুধবার (২৫ মে) দিবাগত মধ্যরাতে এই আগুন লাগার ঘটনা ঘটে।

    দেশটির প্রেসিডেন্ট মেকি সেলি এক টুইটার বার্তার বরাত দিয়ে করা ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই আগুন লাগার ঘটনা জানা যায়। ফায়ারসার্ভিস ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

    প্রেসিডেন্টের টুইট বার্তায় জানা যায়, সরকারি একটি হাসপাতালের নবজাতক বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১টি নবজাতকের মৃত্যুর সংবাদ জানতে পেরেছি, যেটি আমাকে অনেক হতাশ করেছে এবং কষ্ট দিয়েছে। এ ঘটনায় শিশুগুলোর মা ও পরিবারের সদস্যদের আমি হৃদয়ের গভীর থেকে সহানুভূতি জানাচ্ছি।

    স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, হাসপাতালটিকে কিছুদিন আগেই নতুনভাবে সাজিয়ে চালু করা হয়েছিলো।

    শহরের মেয়র দেম্বা দিওপ জানিয়েছেন, আগুন থেকে রক্ষা করা গেছে মাত্র তিন নবজাতককে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ