ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • পরাজয়ের শঙ্কা বাংলাদেশের

    পরাজয়ের শঙ্কা বাংলাদেশের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ২৪ রানে ৫ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনের শুরুতেও তার পুনরাবৃত্তি। স্কোরবোর্ডে ২৩ রান জমা পড়তেই নেই ৪ উইকেট!

    ১৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে পরাজয়ের শঙ্কা নিয়ে দিন পার করল বাংলাদেশ। আবারও সহায় এখন মুশফিকুর রহিম ও লিটন দাস। প্রথম ইনিংসে বিপর্যয়ের মুখে তাদের ষষ্ঠ উইকেটের রেকর্ড জুটিতে হাঁফ ছেড়ে বেঁচেছিল স্বাগতিকেরা।

    দুজনের সেঞ্চুরিতে করেছিল ৩৬৫ রান। পঞ্চম ও শেষদিন ফের তেমন ইনিংস খেলতে কি পারবেন মুশফিক-লিটন? নয়তো ঢাকা টেস্ট হারের পাশাপাশি সিরিজও খোয়াতে হবে টাইগারদের। দু’দলের চট্টগ্রাম টেস্ট ড্র হয়েছিল।

    চতুর্থদিনের ৯ উইকেটের সব ক’টায় পড়ল তৃতীয় সেশনে। তার মধ্যে শেষ বিকেলে পথ হারিয়ে ৪ উইকেট বিসর্জন দিয়েছে বাংলাদেশ। দুই লঙ্কান পেসার আশিথা ফার্নান্দো ও কাসুন রাজিথার সামনে ফের ব্যর্থ দুই ওপেনার মাহমুদুল হাসান জয় (১৫) ও তামিম ইকবাল (০)।  তার মধ্যে ‘ব্যাক টু ব্যাক’ ডাক তামিমের। নাজমুল হাসান শান্ত (২) হয়েছেন রান আউট। আরেকবার শূন্য হাতে বিদায় নেন অধিনায়ক মুমিনুল হক। টানা ৭ ইনিংসে দুই অঙ্কের রানের ঘরে পা রাখতে পারেননি তিনি।


    দিন শেষ করার আগে বাংলাদেশের রান ৪ উইকেটে ৩৪। স্বাগতিকেরা এখনো পিছিয়ে আছে ১০৭ রানে। মুশফিক ১৪ ও লিটন ১ রান নিয়ে ব্যাটিংয়ে পঞ্চম ও শেষ দিন শুরু করবেন।

    শ্রীলঙ্কা প্রথম ইনিংসে অলআউট হয় ৫০৬ রানে। দিনের প্রথম দুই সেশন শাসন করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল। দু’জনে পেয়েছেন সেঞ্চুরি। তৃতীয় সেশনের শুরুতে তাদের ১৯৯ রানের জুটি ভাঙেন এবাদত হোসেন। বাংলাদেশি পেসার পেয়েছেন ৪ উইকেট। ৫ উইকেট পান সাকিব আল হাসান। টেস্ট ক্যারিয়ারে এটি তার ১৯তম ফাইফার।

    ৫৪ রান নিয়ে ম্যাথিউস ও ১০ রান নিয়ে চান্দিমাল আগেরদিন শেষ করেছিল। ৫ উইকেটে ২৮২ রান নিয়ে চতুর্থদিন শুরু করে শ্রীলঙ্কা। এরপর টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরির দেখা পান ম্যাথিউস। তার পরপরই ১২তম সেঞ্চুরি উদ্‌যাপন করেন চান্দিমাল। ৪ বছর পর টেস্টে সেঞ্চুরির দেখা পান তিনি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ