ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • রাশিয়ার গোলাবর্ষণ শিশুসহ নিহত ৯

    রাশিয়ার গোলাবর্ষণ শিশুসহ নিহত ৯
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের খারকিভ শহরে রাশিয়ার ভয়াবহ গোলাবর্ষণে নয়জন বেসামরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ মাস বয়সী এক শিশু রয়েছে বলে জানিয়েছেন খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবগ। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এসব কথা জানান।

    গভর্নর জানান, রাশিয়ার গোলা বর্ষণে নয়জন বেসামরিক মারা গেছে। এর মধ্যে পাঁচ মাস বয়সী এক শিশু রয়েছে। শিশুটির বাবাও মারা গেছেন। তবে মা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৯ জন বেসামরিক আহত হয়েছেন। খারকিয়েভের তিনটি এলাকায় রুশ বাহিনী এই হামলা চালায়।

    তিনি বলেন, হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। তবে রাশিয়ার দাবি, ইউক্রেনীয় সেনাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

    এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলেও অভিযান আরও জোরদার করেছে রুশ সেনারা। এরইমধ্যে অঞ্চলটির ৪০টিরও বেশি শহর রাশিয়ার গোলার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ