ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে হকার্স মার্কেটের উদ্বোধন বিটিএমএ’র সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক আকতার ফারুক শাহিন বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা চাপের মুখে ৫ দিনের ছুটি নিয়ে অফিস ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক  প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ইস্যুতে আপিলের রায় বৃহস্পতিবার স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা চাইলেন ইসি  বরিশালে ভুয়া বিল তৈরি করে ১৮ লক্ষাধিক টাকা আত্মসাত, ৩ পুলিশ সদস্য বরখাস্ত বরিশালে শিয়াল হত্যা করে ফেসবুকে মাংস বিক্রির বিজ্ঞাপন
  • অটোরিকশায় গাছ পড়ে গৃহবধূর মৃত্যু

    অটোরিকশায় গাছ পড়ে গৃহবধূর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহে চলন্ত অটোরিকশায় গাছ পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম সালমা আক্তার (৩২)।

    শুক্রবার (২৭ মে) রাত ৮টার দিকে মুক্তাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সালমা আক্তার ওই এলাকার মিজানুর রহমানের স্ত্রী ও দুই সন্তানের জননী।

    স্থানীয়রা জানান, নিহত সালমা গফরগাঁও থেকে সেলাই মেশিন ও গ্যাস সিলিন্ডার কিনে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে ঝড়ো বাতাস শুরু হয়। ঝড়ে একটি কৃঞ্চচুড়া গাছ ভেঙ্গে অটোরিকশার ওপরে পড়ে। এতে সালমা আক্তার ঘটনাস্থলেই মারা যান।

    গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ