ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিভাগে হাম উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩১ জনে বরিশালে ১০৫৮ পিস ইয়াবা, দেড় কেজি গাঁজা ও ৭ লাখ টাকাসহ নারী গ্রেপ্তার শেবাচিম হাসপাতালে হামে আরও দুই শিশুর মৃত্যু বানারীপাড়ায় নারীকে শ্লীলতাহানী অভিযোগের মামলায় কৃষকদল নেতা কারাগারে বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি নেগাবান মন্টু আর নেই  পটুয়াখালীতে নিখোঁজ ইউপি সদস্য অচেতন অবস্থায় উদ্ধার বরিশালে আলোচিত নারী মাদক কারবারি প্রায় সাত লাখ টাকাসহ গ্রেফতার আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব
  • বাটলারের ব্যাটিং তাণ্ডবে ফাইনালে রাজস্থান

    বাটলারের ব্যাটিং তাণ্ডবে ফাইনালে রাজস্থান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জস বাটলারের ব্যাটিং তাণ্ডবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে উঠেছে রাজস্থান রয়্যালস। শুক্রবার (২৭ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বাটলারের সেঞ্চুরিতে নিশ্চিত হয় রাজস্থানের ফাইনালের টিকিট। চলতি আসরে এটি তার চতুর্থ সেঞ্চুরি।

    ফাইনালে উঠার লড়াইয়ে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৭ রান তোলে কোহলির বেঙ্গালুরু। পুরো আসরের মতো শেষ দিকে এসেও ব্যর্থতার পরিচয় দেন কোহলি। ৮ বল মোকাবিলায় মাত্র ৭ রান করে ফেরেন সাজঘরে। জবাবে বাটলারের শতকে ১১ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় রাজস্থান।

    আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে এই মেগা আসরের ফাইনাল। যেখানে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ