ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • নোয়াখালীতে জোড়া লাগা যমজ শিশুর জন্ম

    নোয়াখালীতে জোড়া লাগা যমজ শিশুর জন্ম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীতে এক নারী পেট জোড়া লাগা যমজ নবজাতকের জন্ম দিয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাইজদীর মা ও শিশু হাসপাতালের জোড়া লাগা শিশুর জন্ম দেন তিনি।

    বর্তমানে ওই যমজ শিশু ও তাদের মা মাইজদীর মা ও শিশু হাসপাতালের ৪১২ নম্বর কক্ষে চিকিৎসাধীন।  শিশুর মা শারমিন আক্তার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কাজীরখিল গ্রামের নুরুল আমিনের স্ত্রী।

    শিশুদের দাদা মো. মিজানুর রহমান বলেন, জন্মের পর দেখা যায় তারা যমজ কন্যা শিশু। কিন্তু তাদের দুজনের বুক ও পেটের অংশ জোড়া লাগানো। পরিবারের লোকজনের পক্ষে ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর খরচ বহন করা সম্ভব হবে না। তিনি সরকার ও উচ্চবিত্তদের সহযোগিতা কামনা করেন।

    ডা. শাহানারা আক্তার লিপি বলেন, এ যমজ নবজাতক দু’টিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায়  নেয়ার জন্য অভিভাবকদের পরামর্শ দেয়া হয়েছে। মাসহ শিশুরা বর্তমানে সুস্থ আছে।  
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ