ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে হকার্স মার্কেটের উদ্বোধন বিটিএমএ’র সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক আকতার ফারুক শাহিন বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা চাপের মুখে ৫ দিনের ছুটি নিয়ে অফিস ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক  প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ইস্যুতে আপিলের রায় বৃহস্পতিবার স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা চাইলেন ইসি  বরিশালে ভুয়া বিল তৈরি করে ১৮ লক্ষাধিক টাকা আত্মসাত, ৩ পুলিশ সদস্য বরখাস্ত বরিশালে শিয়াল হত্যা করে ফেসবুকে মাংস বিক্রির বিজ্ঞাপন
  • নীলফামারী সিভিল সার্জনের অভিযান ৫ ক্লিনিক বন্ধ

    নীলফামারী সিভিল সার্জনের অভিযান ৫ ক্লিনিক বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীতে তিনটি বেসরকারি হাসপাতাল সাময়িক বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। রোববার দুপুরে (২৯ মে) অভিযানকালে ত্রুটিপূর্ণ কাগজপত্র পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযান পরিচালনা করেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আবু হেনা মোস্তফা কামাল।

    এ সময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন, নীলফামারী জেনারেল হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

    শহরের নীলফামারী সরকারি কলেজ সড়কে অবস্থিত গ্রীন সাইন হাসপাতাল, সৈয়দপুর সড়কে অবস্থিত ইউনিকেয়ার ও প্যাসিফিক ল্যাব জোনে অভিযান চালায় স্বাস্থ্য বিভাগের এই টিম। আগের দিন নীলফামারীতে দুটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে শহরের ডালপট্টি এলাকায় অবস্থিত ইবাদত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাতদিনের জন্য স্থগিত এবং সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জে অবস্থিত মাহবুবা মেমোরিয়াল জেনারেল হাসপাতাল বন্ধ করে দেয়া হয়। এই অভিযান পরিচালনা করা হয় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবু হেনা মোস্তফা কামাল এর নেতৃত্বে।

    সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আবু হেনা মোস্তফা কামাল জানান, কাগজ পত্র ত্রুটিপুর্ণ পেয়েছি আমরা যা অনলাইনের সঙ্গে মিল ছিল না। সে কারণে আপাতত এ তিন হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে।

    তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এরআগে শনিবার সদরের দুটি হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ