ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে গভীর রাতে বাজারে অগ্নিকাণ্ড, আতঙ্ক বরিশাল বিভাগে হাম উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩১ জনে প্রেমিককে পেতে ধর্মত্যাগ ও বিয়ে, প্রেমিক কারাগারে শেবাচিম হাসপাতালে হামে আরও দুই শিশুর মৃত্যু বানারীপাড়ায় নারীকে শ্লীলতাহানী অভিযোগের মামলায় কৃষকদল নেতা কারাগারে বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি নেগাবান মন্টু আর নেই  পটুয়াখালীতে নিখোঁজ ইউপি সদস্য অচেতন অবস্থায় উদ্ধার বরিশালে আলোচিত নারী মাদক কারবারি প্রায় সাত লাখ টাকাসহ গ্রেফতার আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী
  • ‘সিতারা-ই-পাকিস্তান’ পুরস্কার পেলেন স্যামি

    ‘সিতারা-ই-পাকিস্তান’ পুরস্কার পেলেন স্যামি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দীর্ঘদিন খেলার কারণে পাকিস্তানের সঙ্গে ড্যারেন স্যামির সম্পর্ক বেশ গভীর। এমনকি পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর জন্য জোর চেষ্টা চালিয়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজকে দুইবার বিশ্বকাপ জেতানো অধিনায়ক।

    এই অবদানের স্বীকৃতিস্বরূপ স্যামিকে নাগরিকত্ব দিয়েছে পাকিস্তান সরকার।  

    ২০২০ সালের ফেব্রুয়ারিতে নাগরিকত্ব পাওয়ার দিনই আনুষ্ঠানিকভাবে পাকিস্তানি নাগরিক হিসেবে দেশটির সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘নিশান-ই-পাকিস্তান’ গ্রহণ করেন স্যামি। আর এবার তাকে প্রদান করা হলো ‘সিতারা-ই-পাকিস্তান’ পুরস্কার।

    পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে অবদান রাখায় স্যামিকে ‘সিতারা ই পাকিস্তান’ পুরস্কারে ভূষিত করা হয়েছে। পরে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্যামি নিজেই জানিয়েছেন এ খবর। গত বছরের ১৪ আগস্ট স্যামিকে এই পুরস্কারের জন্য বেছে নেন পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ উর রেহমান আলভি। প্রায় সাড়ে ৯ মাস পর তা তুলে দেওয়া হলো তার হাতে।

    পিএসএলে চার মৌসুম পেশোয়ার জালমির অধিনায়কত্ব করেছেন স্যামি। পরে দলটির হেড কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। পাকিস্তানের জাতীয় পোশাক পরে নিজ দেশ সেইন্ট লুসিয়া থেকে এই পুরস্কার গ্রহণ করেছেন তিনি।

    পুরস্কার পাওয়ার পর তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে লিখেছেন, ‘ক্রিকেটের সুবাদে আমি দারুণ সব জায়গায় গিয়েছি। পাকিস্তান তার মধ্যে অন্যতম। সেখানে গেলে সবসময় মনে হয় বাড়িতেই আছি। সিতারা-ই-পাকিস্তান আমার জন্য অনেক বড় সম্মান। পাকিস্তান সরকার ও সেই দেশের মানুষকে ধন্যবাদ জানাই। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ