ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিভাগে হাম উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩১ জনে প্রেমিককে পেতে ধর্মত্যাগ ও বিয়ে, প্রেমিক কারাগারে শেবাচিম হাসপাতালে হামে আরও দুই শিশুর মৃত্যু বানারীপাড়ায় নারীকে শ্লীলতাহানী অভিযোগের মামলায় কৃষকদল নেতা কারাগারে বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি নেগাবান মন্টু আর নেই  পটুয়াখালীতে নিখোঁজ ইউপি সদস্য অচেতন অবস্থায় উদ্ধার বরিশালে আলোচিত নারী মাদক কারবারি প্রায় সাত লাখ টাকাসহ গ্রেফতার আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব
  • একে অপরকে বিয়ে করলেন দুই নারী ক্রিকেটার

    একে অপরকে বিয়ে করলেন দুই নারী ক্রিকেটার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিয়ে করলেন ইংল্যান্ড জাতীয় দলের দুই নারী ক্রিকেটার ন্যাট শিভার ও ক্যাথরিন ব্রান্ট। দেশটির সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার ইসা গুহা নিজের ইন্সটাগ্রাম পোস্টে এই খবর নিশ্চিত করেছেন।

    গুহা পোস্টে লিখেন, গর্বিত, ভালোবাসা ন্যাট শিভার ও ক্যাথরিন ব্রান্টের প্রতি।

    তিনি দুই ক্রিকেটারের বিয়ের বেশ কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেন, সকল ভালোবাসা ক্যাথরিন ব্রান্ট ও ন্যাট শিভারের প্রতি, এই সুন্দরিদের জন্য গর্বিত/খুশি।

    এর আগে ২০১৯ সালের অক্টোবরে শিভার ও ব্রান্টের বাগদান সম্পন্ন হয়। পরে ২০২০ সালের সেপ্টেম্বরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতার কথা বলা হয়, তবে করোনা ভাইরাসের কারণে সেসময় স্থগিত হয়েছিল।

    অবশেষে ৫ বছরের সম্পর্কের পর বিয়ের পিঁড়িতে বসলেন তারা।

    ২০১৭ সালে ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন শিভার ও ব্রান্ট। সেবার শিভার তার দলের হয়ে ৩৬৯ রান করেছিলেন, যা টুর্নামেন্টে ষষ্ঠ সর্বোচ্চ রান। এমনকি ফাইনালে ভারতের বিপক্ষে ৬৮ বলে ৫১ রান করেছিলেন। আসরে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। অপরদিকে ব্রান্ট ফাইনালে ৪২ বলে ৩৪ রানের দারুণ এক ইনিংস খেলে। তাদের ব্যাটিংয়ে ইংল্যান্ড ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ভারত সব উইকেট হারিয়ে ২১৯ রান করে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ