ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • সাকিবই টেস্ট অধিনায়ক, সহ-অধিনায়ক লিটন

    সাকিবই টেস্ট অধিনায়ক, সহ-অধিনায়ক লিটন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তৃতীয় দফায় বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্ব পেলেন সাকিব আল হাসান। তার সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে উইকেটরক্ষক লিটন দাসকে। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

    বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন নতুন অধিনায়ক, সহ-অধিনায়কের নাম। ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে সিরিজ হারের পাশাপাশি ব্যাট হাতে টানা অফফর্মের কারণে নিজ থেকেই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন মুমিনুল হক। তাই বাধ্য হয়ে নতুন অধিনায়ক খুঁজে নিতে হলো বিসিবিকে।

    আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই শুরু হচ্ছে সাকিব-লিটন জুটির নেতৃত্ব। এর আগের দুই দফায়ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে সাকিব টেস্ট অধিনায়কত্ব শুরু করেছিলেন। সে দুবারে ১৪ টেস্টে নেতৃত্ব দিয়েছেন সাকিব। যেখানে বাংলাদেশ জিতেছে তিনটি ম্যাচ।

    ২০০৯ সালের ওয়েস্ট ইন্ডিজ মাশরাফি বিন মর্তুজার চোটে আর কোনো উপায়ন্ত না থাকায় সাকিবকেই দেওয়া হয় টেস্ট দলের অধিনায়কত্ব। সে দফায় সাকিব ২০১১ সালের জিম্বাবুয়ে সফর পর্যন্ত নেতৃত্ব দেন। জিম্বাবুয়ে সফরে ব্যর্থতার দায় দিয়ে তাকে অধিনায়কত্ব থেকে সরানো হয়।

    পরে ২০১৮ সালে আবারও ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই মুশফিকুর রহিমকে সরিয়ে সাকিবকে দায়িত্ব দেওয়া হয়। সেবার মাত্র চার ম্যাচ নেতৃত্ব দিতে পেরেছেন তিনি। ২০১৯ সালের অক্টোবরে আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ার আগে শেষ ম্যাচেও সাকিব ছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

    নিষেধাজ্ঞা থেকে ফেরার পর নিয়মিত টেস্ট খেলা নিয়ে সাকিবের মধ্যে একপ্রকার অনীহাই দেখা দেয়। তবে এবার সাদা পোশাকের ক্রিকেটে গুরুত্ব দেওয়ার ইচ্ছা থেকেই অধিনায়কত্ব নিতে রাজি হয়েছেন সাকিব। সেই ওয়েস্ট ইন্ডিজ দিয়েই শুরু হচ্ছে তার তৃতীয় দফার দায়িত্ব। 

    অন্যদিকে এর আগে কখনও কোনো পর্যায়ে অধিনায়কত্ব করেননি লিটন দাস। এবারই প্রথমবারের মতো লিডারশিপ গ্রুপে ঢুকলেন তিনি। হয়তো ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে বিসিবি তার কথাই ভাবছে। তাই এখন থেকেই সাকিবের অধীনে রেখে তৈরি করা হবে লিটনকে।

    আগামী ১৬ জুন শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্ট। সেই ম্যাচ দিয়েই নতুন দফায় টেস্ট অধিনায়কত্ব শুরু করবেন সাকিব। লিটনের ক্যারিয়ারেরও নতুন অধ্যায় শুরু হতে চলেছে ১৬ জুনের অ্যান্টিগা টেস্টের মধ্য দিয়ে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ