ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • নেইমারের জোড়া গোলে ব্রাজিলের বড় জয়

    নেইমারের জোড়া গোলে ব্রাজিলের বড় জয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৫-১ গোলের বড় জয় তুলে নিয়েছে ব্রাজিল। দলের হয়ে পেনাল্টি থেকে জোড়া গোল করেন নেইমার। এছাড়া একটি করে গোল করেন রিচার্লিসন, ফিলিপ কৌতিনহো ও গ্যাব্রিয়েল জেসুস।

    বৃহস্পতিবার সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে খেলার সপ্তম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। ফ্রেডের অ্যাসিস্টে দক্ষিণ কোরিয়ার জালে বল লক্ষ্যভেদ করেন রিচার্লিসন।

    তবে ম্যাচের ৩১তম মিনিটে সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া। বাম প্রান্ত থেকে আসা বল পেয়ে  ব্রাজিল গোলরক্ষক ওয়েভার্টনকে পরাস্ত করেন হাং উই জু।

    বিরতির আগেই অবশ্য পেনাল্টি গোলে ব্রাজিলকে এগিয়ে দেন নেইমার। ৪২তম মিনিটে গোলটি করেন পিএসজি তারকা। তিন মিনিট আগে ব্রাজিলের আলেক্স সান্দোকে ফাউল করেন লি ইয়ং। পরে সফরকারী ফুটবলারদের আবেদনে ভিএআর দেখেন রেফারি। সেখান থেকেই পেনাল্টির নির্দেশ দেন তিনি।

    দ্বিতীয়ার্ধের কিছুক্ষণ পরেই ব্রাজিলকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন নেইমার। এবারও দলের সেরা তারকা স্পট কিক থেকে গোল করেন।

    ৮০তম মিনিটে কৌতিনহো গোল করলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। আর নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে জেসুস দক্ষিণ কোরিয়ার জালে শেষ পেরেকটি ঠুকে দেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ