ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  •  মহাসড়কে লরি-সিএনজি সংঘর্ষে নিহত ৫

     মহাসড়কে লরি-সিএনজি সংঘর্ষে নিহত ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘরিয়া এলাকায় মাটি কাটার ভেকু বহনকারী লরির সঙ্গে সিএনজির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। যাদের চারজন ঘটনাস্থলেই নিহত হন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান অপরজন।

    বৃহস্পতিবার রাত ১টায় এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী সিএনজিটি পোস্তগোলা থেকে মাওয়ার দিকে যাচ্ছিলে। এ সময় বৃহস্পতিবার রাতে ভেকু বহনকারী লরিটি ওই এলাকায় এলে সিএনজিটি লরির নিচে চলে যায়। 

    এতে সিএনজি চালকসহ চারজন ঘটনাস্থলেই মারা যান। বাকি দুজন সিএনজি যাত্রী গুরুত্বরতর আহত হন। তাদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে একজন মারা যান।

    নিহতরা হলেন সিএনজি চালক মো. তমাল (১৮), যাত্রী জোনায়েদ হোসেন জিহাদ (২৩), নাহিদ হোসেন ফাহিম (২১), মো. সামাদ (২১), মো. জনি (২৮)। আহাদ (২২) নামে অপর একজনের অবস্থা আশঙ্কাজনক।

    হাইওয়ে নারায়ণগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর বলেন, বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় একটি লরি গ্যারেজ স্ট্যান্ডে ঢোকার জন্য ঘোরার সময় বিপরীত দিক থেকে একটি সিএনজি দ্রুত গতিতে আসার সময় মুখোমুখি সংঘর্ষ ঘটে। 

    এতে সিনএজির পাঁচজন মারা যায় ও একজন গুরুত্বরতর আহত হয়। লরিটির চালক ও হেলপার লরি রেখেই পালিয়ে গেছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ